spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরো ৫২ জন আটক

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আরো ৫২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৭১ পিস ইয়াবা, ২৭ কেজি ১৮৫ গ্রাম ২১ পুরিয়া গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৭১ পিস ইয়াবা, ২৭ কেজি ১৮৫ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ৬৭ গ্রাম ৭৮০ পুরিয়া হেরোইন ও ২৬৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ