spot_img
spot_img

নরওয়ে-সুইডিশসহ ৩ দেশের কূটনৈতিকদের সাথে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস ও নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।

আজ রোববার (৬ অক্টোবর) সকালে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের তথ্য নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে অংশ নেন দলের স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও ব্যারিস্টার কায়সার কামাল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ