মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা। শীতের আগমনী বার্তায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা আরও কমতে পারে।

শনিবার (৬ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা যায়।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, সীতাকুণ্ড ও চাঁদপুরে শনিবার এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ