সিলেটের কানাইঘাট উপজেলার ভারতীয় সীমান্তে তিনদিন পড়ে থাকার পর নিহত দুই বাংলাদেশির লাশ নেওয়া হয়েছে ওসমানী মেডিকেল কলেজের মর্গে।
শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি লাশ উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) কাছে হস্তান্তর করে। লাশ দুটিতে গুলির চিহ্ন পাওয়া গেছে।
বিজিবি লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তরের পর কানাইঘাট থানা-পুলিশের লাশের সুরতহাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে দুজনের শরীরে গুলির চিহ্ন আছে। একজনের মাথা ও অন্যজনের কপালে গুলি ভেদ করে বের হয়েছে। ময়নাতদন্তের পর আর কোথাও কোনো গুলি আছে কি না তা বলা যাবে।











