spot_img

আগুনে পুড়ে গেছে নিউইয়র্কের ঐতিহাসিক গির্জা

আমেরিকার নিউইয়র্ক শহরের ঐতিহাসিক একটি গির্জা অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) ভোরে নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত উনিশ শতকে নির্মিত কলিজিয়েট গির্জাটিতে আগুন লাগে।

আগুনের সূত্রপাত হয় গির্জার পাশের একটি পাঁচ তলা খালি ভবন থেকে এবং তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে। নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারি প্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে চারজন সামান্য আহত হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।

১৮৯২সালে গির্জাটি নির্মিত হয়। ১৬২০ সালের দিকে ডাচ উপনিবেশ স্থাপনের পর তাদের হাত ধরেই এ গির্জাটি নির্মিত হয়েছিল।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করবো।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ