spot_img
spot_img

সিলেটে মুফতি রেজাউল করীমের মাহফিলের ব্যানারে আগুন দিল ছাত্রলীগ

সিলেটে বিক্ষোভ মিছিল থেকে সৈয়দ মো. রেজাউল করীম চরমোনাই পীরের মাহফিল উপলক্ষে টানানো একটি ব্যানারে আগুন দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় ব্যানার ছিঁড়ে ফেলে সংগঠনতির নেতাকর্মীরা। রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সিলেট নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল ‘বাংলাদেশ মুজাহিদিন কমিটি, সিলেট বিভাগ’। ওই মাহফিলের প্রধান অতিথি ছিলেন চরমোনাই পীর। মাহফিলকে স্বাগত জানিয়ে আয়োজকরা বিভিন্ন স্থানে তোরণ বসিয়েছেন; ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। নগরীর চৌহাট্টা এলাকায়ও ব্যানারসহ একাধিক তোরণ বসানো হয়েছে।

এবিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহসভাপতি ডা: রিয়াজুল ইসলাম বলেন, শনিবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাহফিলের কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করা হয়। সেকারনে রোববার সকাল থেকে প্রস্তুতি কাজ স্থগিত রাখা হয়েছে। তারা এ মাহফিল আয়োজনের অনুমতি নিয়েই প্রচার প্রচারনা সহ প্রস্তুতি শুরু করেছিলেন।

তিনি আরও বলেন, মাহফিলের আয়োজন নাও হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ