spot_img

আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে ইউরোপ যাচ্ছেন ক্বারী আহমাদ বিন ইউসুফ

আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক, শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে ইউরোপ যাচ্ছেন।

আগামীকাল বুধবার (৬ নভেম্বর) ইসলামিক ফেডারেশন অব ভিয়েনা কর্তৃক আয়োজিত ২১তম আন্তর্জাতিক “যিয়েফেতে কুরআন” সম্মেলনের অতিথি হিসেবে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৯ ডিসম্বর ভিয়েনাতে ঐতিহ্যবাহী এ সম্মেলন শুরু হবে।

সম্মেলন শেষে ক্বারী আহমাদ ইউসুফ আযহারী আগামী ১৩ ডিসেম্বর দেশে ফিরবেন।

উল্লেখ্য, এটি তার পঞ্চমবারের মতো ইউরোপ সফর। তার এই সফরের মাধ্যমে অষ্ট্রিয়ায় অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের মাঝে বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ