বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা

সোনার দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার (৭ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (৮ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে সবশেষ গত ২৯ ডিসেম্বর সোনার দাম ভরিতে বাড়ানো হয় ১ হাজার ১৬৬ টাকা।

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা, যা শনিবার পর্যন্ত ছিল ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা ৭৪ হাজার ২৪১ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬১ হাজার ৮৭৮ টাকা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ