spot_img

ধানের শীষ হচ্ছে হত্যা-সন্ত্রাস-জঙ্গীবাদের প্রতীক: আ. লীগ নেতা কামাল

বিএনপির প্রতীক ধানের শীষকে হত্যা-সন্ত্রাস-জঙ্গীবাদের প্রতীক হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল।

তিনি বলেন, মুজিববর্ষ নৌকার বিজয়ের বছর। এই বছর নৌকা পরাজিত হতে পারে না। কারণ নৌকার প্রতিদ্বন্দ্বী হচ্ছে ধানের শীষ। আর ধানের শীষ হচ্ছে কৃষক হত্যাকারীদের প্রতীক। জামালপুরে সার দিতে না পেরে যারা ১৮জন কৃষককে হত্যা করেছে তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। ঝালকাঠিতে দুজন বিচারককে যারা হত্যা করেছে তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। হাওয়া ভবনে বসে ২১ আগষ্ট আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে যারা গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিল তাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। হত্যা, সন্ত্রাস, জঙ্গীবাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। নরসিংদীর জনগন এই সন্ত্রাসীদের প্রতীক ধানের শীষে ভোট দেবে না।

রবিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী শহর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষির্কী উপলক্ষে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, নরসিংদীতে আগামী ১৪ তারিখ যে ভোট যুদ্ধ হবে সেটা হবে নৌকা আর ধানের শীষের। যারা আওয়ামী লীগে করেন তারা নৌকা মানবেন না তারা আওয়ামী লীগের কর্মী না।

তিনি বলেন, আমার ভাই কামরুল। সে বর্তমান জনপ্রিয় মেয়র। নমিনেশন পায়নি। সে হচ্ছে শেখ হাসিনার সাচ্চা কর্মী। শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নিয়ে মাঠে নেমেছেন। সে হচ্ছে আসল কর্মী। নৌকার বিপক্ষে যে প্রার্থী নির্বাচন করবেন সে জীবনেও আওয়ামী লীগ করতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ