spot_img
spot_img

করোনা: বিশ্বে মৃত্যু ৫৭ লাখ ৩৮ হাজার, আক্রান্ত ৩৯ কোটি ৪৭ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৫৭ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত ৩৯ কোটি ৪৭ লাখ ছাড়িয়েছে।

আজ (৭ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩৯ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৬৩৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছে ৫৭ লাখ ৩৮ হাজার ৮৯৮ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু আমেরিকা। দেশটিতে শনাক্ত হয়েছে ৭ কোটি ৬৫ লাখ ৫ হাজার ৪ জন এবং মারা গেছে ৯ লাখ ২ হাজার ৬২৪ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার ৬৬৪ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে ৫ লাখ ১৩৮ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার ৩৯৯ জন এবং মারা গেছে ৬ লাখ ৩২ হাজার ৫১৪ জন।

এদিকে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজার ৫৮৯ এবং মোট শনাক্ত হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ