পুরো ইউক্রেন দখল করতে রাশিয়ার যথেষ্ট সেনা নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিউক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বলেন, কিয়েভ অথবা ইউক্রেনের অন্য কোনও শহর দখল করার মতো সেনা থাকলেও পুরো দেশ কব্জায় নেওয়ার সক্ষমতা নেই মস্কোর।
ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তা মনে হচ্ছে বেশ মারাত্মক। রাশিয়া ইউক্রেনের যেকোনও শহর দখল করে নিতে পারে। তবে পুরোদমে আক্রমণের জন্য ২ লাখের মতো সেনা প্রয়োজন। কিন্তু আমরা এখনও এমন কিছু দেখিনি।
তিনি বলেন, ইউক্রেনের অবস্থান এখনও ঘোলাটে।











