spot_img
spot_img

ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না: ম্যাকরন

ইউক্রেন ইস্যুতে যুদ্ধ এড়ানোর লক্ষ্যে রাশিয়ার সঙ্গে একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

তিনি বলেছেন, রাশিয়াকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেওয়া উচিত।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মস্কোয় পৌঁছে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইমানুয়েল বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না। তবে রাশিয়ার টার্গেট ইউক্রেন নয় বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর পরিধি স্পষ্ট করার দাবি জানাচ্ছে মস্কো।

ইমানুয়েল আরও বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তার আসন্ন বৈঠকের ফলে সামরিক সংঘাত এড়ানো যাবে বলে তিনি আশা করছেন। এছাড়া প্রেসিডেন্ট পুতিন আরও বিস্তৃত বিষয়াদি নিয়ে আলোচনা করতে রাজি হবেন বলে তিনি মনে করছেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ