spot_img
spot_img

অস্ট্রেলিয়ার নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান

অস্ট্রেলিয়ার নাগরিকদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ আহ্বান জানান।

তিনি বলেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। অস্ট্রেলিয়ার সরকার চায় নিজ দেশের নাগরিকরা যেন দ্রুত ইউক্রেন ছাড়েন।

তিনি আরও বলেন, ইউক্রেনে অবস্থানরত অস্ট্রেলিয়ান নাগরিকরা যদি চান তবে তাদের দেশটি ছেড়ে চলে আসার এখনই সময়। যারা এখনও ইউক্রেনে আছে তাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে কয়েক সপ্তাহ ধরেই কাজ করছে দূতাবাসের কর্মীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ