চীনের বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আর এ বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়ে আটকে রাখা আফগানিস্তানের ১০ বিলিয়ন ডলার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দুই প্রতিবেশী দেশের সরকার প্রধান।
একইসাথে আফগানিস্তানের মানবিক সহায়তা প্রদানের জন্যও আন্তর্জাতিক সংস্থা ও দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ইমরান-শি।
যৌথ বিবৃতিতে আরো জানানো হয়েছে, আফগানিস্তানের সঙ্গে চীন-পাকিস্তান বাণিজ্যিক করিডর নিয়েও আলোচনা করবে।
২০২১ সালের ১৫ আগস্ট তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটির ১০ বিলিয়ন ডলার আটকে রেখেছে যুক্তরাষ্ট্র।











