ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার বাহিনী অভিযানের নামে হামলা চালিয়ে ৫ ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে।
গতকাল সোমবার ( ৬ ফেব্রুয়ারি) দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি শরণার্থী শিবিরে ঘটনাটি ঘটে।
জেরিকোর গভর্ণর জানিয়েছে, এক সপ্তাহের বেশি সময় ধরে শরণার্থী শিবিরটিতে অবরোধ করে রাখা হয়েছিল। অতঃপর অভিযানে ৫ জন নিহত হয়।
অন্যদিকে দখলদার ইসরায়েল সেনাবাহিনী
এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে ৭ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ২ জন ২৮ জানুয়ারি জেরিকোতে বন্দুক হামলার জন্য দায়ী ।
নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্য রয়েছে বলে দাবি করলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে।
সূত্র: যেপি











