spot_img
spot_img

সেনা লাগবে না, ইসরাইলই গাজ্জাকে আমাদের হাতে তুলে দিবে : ট্রাম্প

যুদ্ধ শেষ হওয়ার পরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জা উপত্যকা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, সেখানকার মানুষ ইতোমধ্যেই অন্যত্র পুনর্বাসিত হয়েছে, যার অর্থ সেখানে কোনও মার্কিন সেনার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোষ্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।

পোষ্টে ট্রাম্প লেখেন, যুদ্ধ শেষে ইসরাইল গাজ্জা উপত্যকাকে আমেরিকার কাছে তুলে দেবে।

গাজ্জাবাসীকে অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে। যেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবে তারাও খুশি, নিরাপদ এবং মুক্ত থাকতে পারবেন।

গাজ্জাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সাথে গাজ্জাকে পুনর্গঠন শুরু করবে। যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর। যুক্তরাষ্ট্রের কোনো সেনাকে প্রয়োজন হবে না। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাই থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ