spot_img
spot_img

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে চসিক মেয়রের সাক্ষাত

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস নেথালি চুয়ার্ড এর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (৭মার্চ) দুপুরে চসিক মেয়র দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ