spot_img
spot_img

নাটোরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নাটোরে চার হাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্যোগে এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে শংকর গোবিন্দ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে বইগুলো বিতরণ করা হয়।

নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনীর ওপর বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অন্যান্যরা। পরে নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার চারহাজার শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেওয়া হয়। এছাড়া আগামী ৩০ মার্চ থেকে বিদ্যালয় খুলে দেওয়ার কারণে ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠানে জীবানুনাশক স্প্রে মেশিন তুলে দেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ