বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ভালো হয়ে যান এখনো সময় আছে। ষড়যন্ত্র করছেন এদিন আর নেই ষড়যন্ত্র সফল হবে না।
সোমবার (৭ মার্চ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া প্রথম মহিলা বীর মুক্তিযোদ্ধা। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা। এদের ওপর ‘আল্লাহর গজব’ পড়ুক। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের আগ পর্যন্ত খালেদা জিয়া কোথায় ছিলেন, কোথায় মুক্তিযুদ্ধ করেছিলেন। এটা তাদের বলতে হবে। তারেক রহমান শিশু মুক্তিযোদ্ধা কোথায় আকাশের কোথায় পাতাল।










