spot_img

১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু: আমু

১০৪ ডিগ্রি জ্বর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।

তিনি বলেন, ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে বঙ্গবন্ধু স্টেজে ওঠেন এবং চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বক্তব্য দেন। প্রথমত চলমান সামরিক আইন প্রত্যাহার, দ্বিতীয়ত ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া, তৃতীয়ত গণহত্যা তদন্ত করা, চতুর্থত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বঙ্গবন্ধুর এ দিকনির্দেশনা ও জ্বালাময়ী বক্তব্যে বাঙালি জাতি স্বাধিকার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়।

সোমবার (৭ মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঝালকাঠি সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, তিতুমীর, হাজী শরীয়তুল্লাহ, মাওলানা হামিদ খান ভাষানীসহ বিভিন্নজনে বিভিন্ন সময়ে ভাষণ দিয়েছেন। ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এ ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই ভাষণ ইউনেস্কো স্বীকৃতি লাভ করেছে। ফলে সারা বিশ্বে বঙ্গবন্ধুসহ বাঙালি জাতি সম্মানিত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ