spot_img
spot_img

বাংলাদেশ নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রায়ই দেখি ভারত আমেরিকায় গেলে বাংলাদেশ নিয়ে আলোচনা করে। আজকেও সংবাদপত্রে দেখলাম, ভারত ব্রিটেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই? এটি একটি স্বাধীন দেশ নয়? এর একটি স্বাধীন পতাকা আছে, জাতীয় সংগীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আলাদা স্বাধীন দেশ। বাংলাদেশকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? বাংলাদেশ নিয়ে অন্য দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে?

শুক্রবার (৭ মার্চ) সকালে জুলাই আন্দোলনের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহিদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমার দেশে কী হচ্ছে না হচ্ছে, আমাদের সরকার আছে, বিরোধী দল আছে, জনগণ আছে, আইন-কানুন আছে, তারা কথা বলবে। আপনারা কারা যে অন্য দেশের সঙ্গে আলোচনা করবেন? আজ ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। কারণ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভারত যা চাইত, শেখ হাসিনা ভারতকে তা-ই দিয়ে দিতেন। এভাবে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেন।

তিনি বলেন, লুটেরা, একটা দস্যু দলের সর্দারনি, হিটলার ফ্যাসিস্ট ছিল, কিন্তু দেশপ্রেমও ছিল তার মধ্যে। হাসিনা তার কাছ থেকে ফ্যাসিস্ট হওয়া শিখেছিল, কিন্তু দেশপ্রেম শেখেননি। তার আমলে কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার? শেখ হাসিনা যা বলত তা-ই হতো। কোনোকিছুই তিনি মানতেন না। তিনি ছিলেন এমন ফ্যাসিস্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ