spot_img

প্রতিবছর ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সরকার প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে জাকাত দেওয়ার পরিকল্পনা করছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য দূরীকরণে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রতি বছর ৫ লাখ পরিবারকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। পাশাপাশি জাকাত বোর্ডকে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পুনর্গঠন করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।

সরকারপ্রধান বলেন, পরিকল্পিতভাবে জাকাত বিতরণ করা গেলে দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব।

রমজান মাসে ব্যবসায়ীদের অসাধু পন্থা অবলম্বন না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন এই সময়ে সাধারণ মানুষকে কষ্ট না দেয়।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় সংকোচনের উদ্দেশ্যে বড় পরিসরে এটিই শেষ ইফতার আয়োজন।

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ-সহ আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ