spot_img
spot_img

মাওলানা মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেওয়ায় সীতাকুণ্ডে ২ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পক্ষে ফেসবুকে এক ছাত্রলীগ নেতার স্ট্যাটাস দেওয়া এবং অন্য আরেকজন ছাত্রলীগ নেতা এটি শেয়ার করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই ছাত্রলীগ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন এবং সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আজিজুল হক আজিজ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শিহাব উদ্দীন।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মাদ শাহিন ও সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংসদে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের বিরোধিতা করে এক ব্যক্তি ফেসবুকে শেয়ার দেয়, আর সেটি শেয়ার করে ভাটিয়ারী ইউনিয়ন ২নং ওয়ার্ড সভাপতি গিয়াস উদ্দিন। অপরদিকে মাওলানা মামুনুল হকের ঘটনা নিয়ে তারপক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক আজিজ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ