spot_img

সম্মিলিত প্রয়াসে এ সরকারের পতন অবশ্যই হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর আরও বৃহত্তর পরিসরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। সম্মিলিত প্রয়াসে এ সরকারের পতন অবশ্যই হবে।

শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট লিয়াজোঁ কমিটি ও বিএনপির লিয়াজোঁ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল, আওয়ামী লীগ সরকারের অধীন কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, সে জন্য স্বাভাবিকভাবে জাতিসংঘ নিজ দায়িত্ব থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তাব দিয়েছে।

তিনি বলেন, সরকার আগের কৌশলেই নির্বাচনের পরিকল্পনা করছে। সে কারণেই জাতিসংঘের সাহায্য নেয়ার প্রয়োজন আছে বলে মনে করছে না তারা।

বঙ্গবাজারে আগুনের ঘটনায় আওয়ামী লীগ নেতাদের হাত আছে মন্তব্য করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী মহল বঙ্গবাজারের জায়গা দখল করতে এ ঘটনা ঘটিয়েছে। সঠিক তদন্ত করলেই বিষয়টি বেরিয়ে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ