spot_img
spot_img

খাল খননে যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী ২৭ এপ্রিল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে যশোরের উলাশী-যদুনাথপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ দিন সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি পুনঃখনন ছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। প্রধানমন্ত্রীর এই সফরে উলাশী খাল পুনঃখনন ছাড়াও যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

ঐতিহাসিক এই উলাশী খালটি মূলত ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেছিলেন। শার্শা উপজেলার বেতনা নদীর সংযোগস্থল থেকে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি কৃষি ব্যবস্থার উন্নয়নে সে সময় অভূতপূর্ব নজির স্থাপন করেছিল এবং স্থানীয়দের কাছে এটি ‘জিয়া খাল’ নামেই পরিচিত।

১৯৭৭ সালের ৩০ এপ্রিল এই খালের খনন কাজ শেষ হলে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর উদ্বোধন করেন, যা পরবর্তীতে সারা দেশে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচির এক জনপ্রিয় মডেলে পরিণত হয়। বর্তমানে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে এটি পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে স্থানীয় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ