spot_img
spot_img

হজ্বযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, ২০২৬ সালের হজ্ব আসন্ন। এ বছর হজ্বের কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পাদন করতে হবে। হজ্বযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ্ব এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নির্বাহী কমিটির সঙ্গে হজ্ব ও উমরাহ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম যথাদ্রুত সম্ভব সম্পন্ন করতে হবে। হজ্বযাত্রা সহজ ও মসৃণ করার জন্য সকলকে সচেষ্ট হতে হবে। হজ্বযাত্রীরা যেন কষ্ট না পান, সেদিকে খেয়াল রাখতে হবে। গত হজ্ব মৌসুমে হজ্ব ব্যবস্থাপনাকে যেভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন, এবছরও সেভাবেই সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।” এ বিষয়ে সকলকে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান তিনি।

ধর্মমন্ত্রী হাবের সুপারিশ ও দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। একইসাথে বিধিবহির্ভূত কোনো কাজ করবেন না বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, হজ্ব অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, যুগ্ম সচিব (হজ্ব) ড. মঞ্জুরুল হক, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ