spot_img
spot_img

অন্তর্বর্তী সরকারের ১৪টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পাশ

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাশ হয়েছে। এছাড়া একটি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে পাশ হওয়া ১৪টিসহ মোট ১৬টি বিল উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বিকালের অধিবেশনে ১৪টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়। এগুলো হলো– ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমির রংপুর (সংশোধন), ২০২৬’, এবং বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।

এছাড়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ