spot_img

টানা ১৭ দিন দেশে করোনায় কোনও মৃত্যু নেই

সারা দেশে ৬ মে সকাল ৮টা থেকে ৭ মে সকাল ৮টা পর্যন্ত করোনায় কেউ মারা যাননি। ফলে, করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ অপরিবর্তিত আছে। এ নিয়ে টানা ১৭ দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত ২০ এপ্রিল বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২১৭ জন রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এক দিন আগে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ। শুক্রবার (৬ মে) দেশে করোনায় আক্রান্ত হন ১৯ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ