spot_img
spot_img

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে-২ এ আব্দুল আহাদ (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ থানার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলী ছেলে।

সোমবার (৭ জুন) সকাল সোয়া ৬টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, ভোরে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আব্দুল আহাদ।
এ সময় তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আব্দুল আহাদকে মৃত ঘোষণা করেন।

হাজতি আব্দুল আহাদের বিরুদ্ধে সিলেটের কাফরুল থানায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ তার হাজতি নং-১২৪/১৭।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ