ই-পাসপোর্টধারী যাত্রী নিজেই ইমিগ্রেশন করতে পারবেন। ই-পাসপোর্টধারীরা ই-গেটের (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা) মাধ্যমে এখন থেকে নিজেরাই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।
মঙ্গলবার (৭ জুন) আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রম চালু হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, এই বিমানবন্দরে বহির্গমন এলাকায় ১২টি ও আগমনী এলাকায় দুটি ই-গেট স্থাপন করা হয়েছে। আজ থেকে যাত্রীরা পুরোপুরি ই-গেট ব্যবহার করতে পারছেন। ই-পাসপোর্টধারীরা ভেরিফিকেশন শেষে ই-গেট দিয়ে যেতে পারছেন।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, এর আগে ২০১৯ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট স্থাপন করা হয়েছিল। কিন্তু নানা অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতায় দীর্ঘদিন ধরে তা চালু করা সম্ভব হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বেশ কয়েকবার ই-গেট চালুর তাগিদ দেন। এরই পরিপ্রেক্ষিতে কাজ শুরু করে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ইমিগ্রেশন পুলিশ।










