spot_img
spot_img

আমেরিকার সঙ্গে চলমান আলোচনার কৌশল নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, আমেরিকার সঙ্গে চলমান আলোচনার কৌশল নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে। পাশাপাশি আলোচনায় ব্যবহৃত প্রস্তাব বা খসড়া নিয়েও কোনো মতভেদ নেই বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি।

ইরানের কাস্টমস প্রশাসন পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ রেজা আরেফ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান আলোচনার ক্ষেত্রে একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করেছে এবং সব কর্মকর্তা সম্পূর্ণ সমন্বয়ের সঙ্গে তা বাস্তবায়ন করেছেন।

তিনি বলেন, আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই।

তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা সংঘাত শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে পরে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের কারণে আলোচনা আবারও স্থবির হয়ে পড়ে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ