spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (৭ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৬ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ২৭৪ পিস ইয়াবা, ২১৪ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২৯২ বোতল ফেনসিডিল ও ৬টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ