কালোবাজারি এবং ট্রেনেরন ছাদে যাত্রী ওঠা বন্ধে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
আজ রবিবার (৭ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকিটবিহীন যাত্রী যেনো স্টেশনে ঢুকতে না পারে সে বিষয়ে ৫০টি স্টেশনে বিশেষ ফেন্সিং করা হচ্ছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।










