spot_img

বাংলাদেশি শিক্ষার্থীরা আজ থেকে চীনে ফিরতে পারবেন: চীনা পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের কারণে দীর্ঘবিরতির পর আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রবিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান এক ফেসবুক পোস্টেও এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের ভিসা দেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ