spot_img

করোনার দ্বিতীয় ডোজ না দিলে বুস্টার ডোজ পাবেন না : স্বাস্থ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ডোজ না দিলে বুস্টার ডোজ পাবেন না—জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা কিছুটা কমেছে। তবে, এখনো করোনায় দুচারজন মারা যাচ্ছে। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের অধিকাংশই করোনার টিকা নেননি। আর করোনা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। যেকোনো সময় সংক্রমণ বাড়তে পারে। নিজেকে এবং একইসঙ্গে দেশকে বিপদমুক্ত রাখতে সবাইকে করোনার টিকা নেয়া উচিৎ।’

আজ রোববার (৮ আগস্ট) রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এখনো অনেকেই প্রথম ডোজ টিকাই নেননি। এখন টিকা না নিলে, হাতে মজুদ টিকার মেয়াদ দ্রুতই শেষ হয়ে যাবে। মেয়াদ থাকতে দ্বিতীয় ডোজ টিকা না নিলে, তারা পরবর্তীতে আর বুস্টার ডোজ নিতে পারবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ