পদ্মা সেতু উদ্বোধনের পরদিন খুলে দেয়ার ৪২ দিনে ১০০ কোটিরও বেশি টাকা টোল আদায় হয়েছে।
রবিবার (৭ আগস্ট) পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৪২ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিল ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি।










