spot_img

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সব ধরনের জ্বালানি তেলের অযৌক্তিক ও অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ রোববার (৮ আগস্ট) সকাল ১১টায় সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলোত্তর সমাবেশে সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, ভোটচোর স্বৈরাচারি আওয়ামী সরকার আমাদের দেশকে দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে শুষে ফেলে রিজার্ভের উপর কালো থাবা বসিয়েছে। সম্পূর্ণ অন্যায় ও অন্যায্যভাবে স্বাধীনতার ৫০ বছরের মধ্যে একলাফে তেলের মূল্যে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি করার দৃষ্টতা দেখিয়েছে। আমরা সরকারের অন্যায্য সিদ্ধান্ত মানিনা। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। গালগল্প বলা আওয়ামী সরকার আইএমএফ এর কাছে ঋণ চেয়ে বুঝিয়েছে যে দেশ কতটা অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে।

তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, তোমাদের অন্যায় সয়ে নেয়ার দিন শেষ হয়ে গেছে। ছাত্রসমাজ রাজপথে নেমেছে। ছাত্রসমাজ তাদের দাবী আদায় না করে ঘরে ফিরবেনা। গত ৭ বছরে জ্বালানি খাত থেকে ৪৭ হাজার কোটি টাকা আয় করেছে সরকার। এ টাকা কার পকেটে ঢুকেছে কোন দেশে পাচার হয়েছে তার জবাব চাই। প্রতিটি টাকার হিসাব এদেশের জনগণ নিয়ে ছাড়বে। দেশের মানুষকে শান্তিতে থাকতে না দিলে এদেশের মানুষ গণআন্দোলন গড়ে তুলে তোমাদের দেশ ছাড়া করবে। বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। দ্রব্যমূল্যে নিয়ন্ত্রনে রাখতে হবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ অবৈধ সরকারের চূড়ান্ত পতন ঘটিয়ে তার জবাব দিবে ইনশাআল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ