ইসলামী আন্দোলন বাংলাদেশের পেশাজীবী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে আগামীকাল জজকোর্ট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার সকালে রাষ্ট্র সংস্কার সময়ের অনিবার্য দাবি এ আহ্বানে ইসলামী আইনজীবী পরিষদের এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।










