spot_img
spot_imgspot_img

বারবার লোক দেখানো আলোচনার প্রস্তাব দিচ্ছেন ট্রাম্প: গালিবাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার লোক দেখানো আলোচনার প্রস্তাব দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিবাফ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেন, আমেরিকা একাধিকবার ইরানে হামলার হুমকি দিয়ে পরে তা প্রত্যাহার করেছে। এরপর আবার আলোচনার প্রস্তাব দিয়েছে। এভাবে ওয়াশিংটন ইরানের ওপর চাপ সৃষ্টির ব্যর্থ কৌশল অনুসরণ করছে।

তিনি বলেন, ‘ধমক, ভঙ্গ করা প্রতিশ্রুতি ও ভুয়া তথ্য দিয়ে চাপ সৃষ্টি করার কৌশল ব্যর্থ হয়েছে।’

একই সঙ্গে আমেরিকাকে বাস্তবতা স্বীকার করে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পালনের আহ্বান জানান তিনি।

এর আগে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা স্থগিত করার কথা জানান ট্রাম্প। এ সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি তেহরান ও আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধ এবং কূটনৈতিক অগ্রগতির দাবি করেন।

ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য একটি সমঝোতার মাধ্যমে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।

অন্যদিকে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তবে ট্রাম্প সংঘাত দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করলেও ইরানি কর্মকর্তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ