spot_img

ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জ্বালানির উচ্চমূল্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় না, তারা আর বেশি দিন এভাবে চলতে পারবে।’

এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দিতে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান একটি অস্থায়ী চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে।

সম্ভাব্য এই সমঝোতা কার্যকর হলে বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার পথ আরও সহজ হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

এর মধ্যেই ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে, বিশেষ করে রাজধানী তেহরানে, অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, নজরদারি ও নিরাপত্তা তৎপরতাও বাড়ানো হয়েছে।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ