spot_img

ভারতে হাসিনার সম্মেলনে অংশ নেওয়া নওফেলের বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দুইটার পর এই ঘটনা ঘটে।

তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্থানীয়দের ধারণা, এই ঘটনার জেরে নওফেলের বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এদিকে, একই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ