spot_img
spot_img

ডিসেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে চান গৌতম আদানি

চলতি বছরের শেষ নাগাদ পূর্ব ভারতের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরুর পরিকল্পনা করছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন আদানি।

এরপর এক টুইট বার্তায় আদানি জানান, অচিরেই ঝাড়খন্ড রাজ্যে আদানি পাওয়ার লিমিটেডের ১.৬ গিগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে। এখান থেকে সরাসরি সঞ্চালন লাইনের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রপ্তানি শুরু হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে, এর সঙ্গে সঙ্গতিপূর্ণ এই প্রকল্পটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এশিয়ার সেরা ধনকুবের আদানির ব্যবসায়িক সাম্রাজ্য বন্দর, অবকাঠামো ও এনার্জি খাতে বিস্তৃত। তিনি শ্রীলঙ্কাতেও বিনিয়োগ করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ