spot_img
spot_img

ডিমের দাম আবারও ঊর্ধ্বমুখী; ডজনে বাড়ল ১০ টাকা

তিনদিনের ব্যবধানে ডজনপ্রতি ১০ টাকা দাম বেড়েছে। বিক্রেতাদের অভিযোগ, মুরগির ফিডের মূল্যবৃদ্ধি দেখিয়ে উৎপাদন পর্যায়ে ডিমের দাম বাড়ানো হয়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে খামারিদের দাবি, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। দুইদিন আগেও যা ছিল ১২০ টাকা।

এক মাস আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর হুহু করে বাড়তে থাকে ডিমের দাম। সরকারের নানা উদ্যোগে দাম আবার নেমে আসে। কিন্তু খুচরা বাজারে ডিমের দামের ফের ঊর্ধ্বমুখী হওয়ায় প্রভাব পড়ছে জনজীবনে।

এ বিষয়ে একজন ক্রেতা বলেন, আমি গত পরশু ৪০ টাকা হালি দরে ডিম কিনেছি। আজ এসে দেখি ৪৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মাছ-মাংসের দাম বেড়ে যাওয়ায় একমাত্র ডিম আমাদের সাধ্যের মধ্যে ছিল। এখন এই ডিমের দামও বেড়ে যাচ্ছে। আমরা খাব কী?

spot_img
spot_img
spot_img

সর্বশেষ