spot_img
spot_img

আমরা দলীয় রাজনীতির নামে অরাজকতা চাই না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা রাজনীতির নামে অরাজকতা চাই না। শিক্ষাপ্রতিষ্ঠান কখনো রাজনীতি নিষিদ্ধ করতে পারে না। কারণ, রাজনীতি করা মানুষের অধিকার। কিন্তু দলীয় রাজনীতি কীভাবে হবে, সেখানে রাজনীতি যারা করবেন, সেই শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের বোঝাপড়া, সৌহার্দ থাকা উচিত। তবে আমরা চাই, দলীয় রাজনীতির নামে যেন কোনো বিশৃঙ্খলা, অরাজকতা না হয়।

আজ বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২২-২৩ এর অধীন প্রকল্প বাস্তবায়নের জন্য চেক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর পলাশীতে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) এ চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যদি ইতিবাচক রাজনীতি থাকে, আমার মনে হয় না প্রতিষ্ঠানের দিক থেকে কোনো আপত্তি থাকার কথা।

উল্লেখ্য, সম্প্রতি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এর পরই প্রতিক্রিয়া দেখায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ