বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলে ঢুকে হামাসের তীব্র আক্রমণ; ৪০ ইহুদী নিহত

ইতিহাসে প্রথমবার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে তীব্র আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বীরত্বপূর্ণ এই আক্রমণে এখন পর্যন্ত ইসরাইলের অন্তত ৪০ ইহুদী নিহত হয়েছে। আহত ৭৫০ হয়েছে জন।

শনিবার (৭ অক্টোবর) দখলদার ইসরাইলের সরকার নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা যায়, দখলদার ইসরাইলের অবৈধ বসতিগুলোতে হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। এ সময় তারা ইহুদিবাদী ইসরাইলী বাহিনীর একটি ট্যাংক ধ্বংস করে দেয়। এছাড়া কয়েকজন ইসরায়েলি সেনাকে আটকও করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ট্যাংকের ভেতর থেকে এক ইসরাইলী বাহিনীর সদস্যকে টেনে বের করছেন হামাসের যোদ্ধারা। ওই ট্যাংকের পাশেই আহত বা নিহত অবস্থায় পড়েছিল আরও কয়েকজন সেনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরও কয়েকটি ভিডিওতে ইসরাইলী বাহিনীর সদস্যদের আটক ও ধরে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা গেছে। ভিডিওগুলোতে দেখা যায়, এক নারী সেনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, কয়েকজন সেনাকে একটি গাড়ির ভেতর বেঁধে রাখা হয়েছে। অপর একটি ভিডিওতে দেখা যায়, গাজায় ধরে নিয়ে যাওয়া এক ইসরায়েলি সেনাকে মারধর করছেন সাধারণ মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এসব সেনাকে ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের আটকে রাখা হয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ