ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে ঢুকে তীব্র আক্রমণ চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এই হামলার পর হামাসের বিরুদ্ধে “অপারেশন সোর্ডস অফ আয়রন” (লোহার তলোয়ার) ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ শনিবার (৭ অক্টোবর) নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি। এছাড়াও দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আজ সকাল থেকে যুদ্ধে অবতরণ করেছে ইসরাইল। আমাদের প্রথম লক্ষ হল শত্রুরা ইসরাইলের যেসব অঞ্চলে প্রবেশ করেছে তা চিহ্নিত করা। এছাড়াও যে সকল স্থানে আক্রমণ হয়েছে সেখানে পুনরায় নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠা করা।”
“দ্বিতীয় লক্ষ্য হলো, গাজা উপত্যকায় অবস্থানরত শত্রুদের মূল্য পরিশোধ করা।”
“তৃতীয় লক্ষ্য হলো, এই যুদ্ধে যেন অন্য কেউ যোগদান না করতে পারে সেজন্য অন্যান্য ক্ষেত্রগুলি শক্তিশালী করা।”
তিনি আরো বলেন, “এই মুহূর্তে আমরা যুদ্ধে রয়েছি, যুদ্ধে আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে। যুদ্ধে আমাদের সর্বোচ্চ লক্ষ্য হলো বিজয় অর্জন করা। এক্ষেত্রে আমি ইসরাইলের সকল নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”
সূত্র: টাইমস অব ইসরাইল











