spot_img
spot_img

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে দাবি করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

ডেঙ্গু মোকাবিলায় সবার প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো। এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ