spot_img
spot_img

করোনায় মৃত্যুশূন্য রামেক হাসপাতাল; সুস্থ হয়ে বাড়ি ফিরল ৮ জন

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৮ জন।

রোববার (৭ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বোরবার (৩১ অক্টোবর) উপসর্গ ও করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল রামেক হাসপাতাল। এর আগে, ১৫ মে করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় রামেকের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

তিনি বলেন, করোনা সন্দেহে ভর্তি রয়েছেন ২৬ জন। করোনা আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ছয়জন।

জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭ জনের নমুনা পরীক্ষায় একজন শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৩১ জনের নমুনা পরীক্ষায় দুজন করোনা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ৭৯ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ