spot_img
spot_img

জালালাবাদে ৫৫ দায়েশ সদস্য আত্মসমর্পণ করেছে: আফগান সরকার

আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের জালালাবাদে ৫৫ দায়েশ সদস্য আত্মসমর্পণ করেছে বলে দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তারা আত্মসমর্পণ করে।

আফগান সরকারের ওই কর্মকর্তা বলেন, আফগানিস্তান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির প্রধান ডাক্তার বশির শর্ত সাপেক্ষে এসব দায়েশ সদস্যকে ক্ষমা করেছেন। আফগান উপজাতীয় নেতাদের মধ্যস্থতায় এসব দায়েশ আত্মসমর্পন করে। এর আগে তারা নানগারহার প্রদেশের কোট, স্পিন ঘর ও অচিন জেলায় বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছিল।

আফগান সরকারের গোয়েন্দা প্রধান এক বিবৃতিতে বলেছেন, যদি এ সাবেক দায়েশ সদস্যরা চুক্তি বা শর্ত ভাঙে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আত্মসমর্পন করা ওই সাবেক দায়েশ সদস্যরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। তারা শপথ করেছে যে তারা আফগান কর্তৃপক্ষের অনুগত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ