সাবেক সরকার প্রধান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী।
আজ রবিবার (৭ নভেম্বর) খালেদা জিয়ার বাসায় ফেরার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন, আজ গুলশানের বাসায় ফিরবেন খালেদা জিয়া।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খালেদা জিয়ার বায়োপসি করা হয়। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।











